ইথিওপিয়ার নতুন আইন অনুযায়ী, অনলাইন ভয়েস ও ভিডিও যোগাযোগ প্রোগ্রাম ব্যবহারকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে আজ দৈনিক মিলিয়েট জানিয়েছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণের জন্য ২৪শে মে প্রণীত একটি আইনের অংশ হিসেবে স্কাইপ, ভিওআইপি, ভাইবার, পালটক, ইয়াহু মেসেঞ্জার এবং গুগল ভয়েস নিষিদ্ধ করা হয়েছে।
আইনটির সমালোচনা করে রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর আমব্রোইস পিয়ের বলেন, “ইথিওপীয় সরকার সব ধরনের তথ্য বিনিময়ে হস্তক্ষেপ করছে। মুদ্রণ মাধ্যমের ওপর এমনিতেই ব্যাপক চাপ রয়েছে। গত বছর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল।”
গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি এবং মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার জন্য দেশটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে।



